আজকের এই দিনে আমরা কোরআনের পাখি সাঈদীকে হারিয়েছি
আজকে সেই দিন, যে দিনে পৃথিবীর বুক থেকে এক বিখ্যাত আলেম, কোরআনের পাখি চিরতরে তার মালিকের কাছে চলে যায়।
ফ্যাসিস্ট জালেম সরকার তাকে মিথ্যা অপরাধে ১৩টি বছর জেলে রাখে।
যে ব্যক্তিটি সারাটা জীবন পুরো বিশ্বকে ইসলামের শান্তির সুবাতাস ছড়িয়ে দিলো, সেই ব্যক্তিকে রাখা হলো জেলে, সেটাও আবার মিথ্যা অপরাধে।
হায়রে বাঙালি এটাই কি আলেমদের মর্যাদা?
"হে সাঈদী আপনি তো সে,-
যার জন্য কেঁদেছে প্রতিটি মুমিনের হৃদয়"
শুধু কাঁদেনি সেই জালেমের হৃদয়!...
__মোঃ রুমান রহমান শহিদ
মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালা, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।
